ঢাকা ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬
মো আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর এলাকায় অভিযান পরিচালনা করে চোলাই মদ ও ওয়াশ উদ্বার করা হয়েছে।
সোমবার সাড়ে ৮ টায় ওই এলাকার শ্রীমতি সোনামনি রবিদাস (৪৯) এর বসতঘরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মদসহ ওয়াশ জব্দ করা হয়। তিনি মৃত শ্রী মনাই রবিদাসের স্ত্রী। অভিযানে চোলাইমদ ১০ লিটার এবং ২০০ লিটার ওয়াশ জব্দ করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) এর ৩৬ (১) সারণির ক্রমিক নং ২৪(ক), ৩৭ মূলে ব্যবস্থা গ্রহণের জন্য আসামীর বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মো.আতাউর রহমান সজীব।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল হোসেন।
এদিকে একইদিন মইনপুর গ্রামের মো. ঈমান আলী নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঈমান আলী সুনামগঞ্জ সদর থানার মামলা নং-১৮, মাদক মামলার পলাতক আসামী।
গ্রেপ্তারকৃত আসামিকে সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host