নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির সভাপতি তৌফিক, সম্পাদক মওলা মামুন

প্রকাশিত: 8:15 PM, November 4, 2026

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির সভাপতি তৌফিক, সম্পাদক মওলা মামুন

নিজস্ব প্রতিবেদকঃ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘সেন্ট অ্যালবান্স বাংলাদেশি কমিউনিটি ইউএসএ ইনক’-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের বালাগঞ্জের কৃতী সন্তান তৌফিক আলম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মওলা মামুন।

গত ২৭ অক্টোবর আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত সংগঠনের বিশেষ সাধারণ সভা ও নির্বাচনে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নির্বাচনে সভাপতি পদে তৌফিক আলম শতভাগ ভোট পেয়ে নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দারুল আরকাম ইসলামিক সেন্টারের সভাপতি মো. নাঈম ইসলাম। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ রুহুল আমিন।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হয়েছেন আরিফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিক নোমান, কোষাধ্যক্ষ মো. এইচ. রশীদ হারুন, সাংগঠনিক সম্পাদক মাহমুদ শ্যামল, প্রচার সম্পাদক এফএনইউ সালামত, সাংস্কৃতিক সম্পাদক নিহা আলম, আপ্যায়ন সম্পাদক এসএইচকে মিনহাজ, মহিলা বিষয়ক সম্পাদিকা নাদিরা আক্তার, ক্রীড়া সম্পাদক ওয়াসিফ এ জাকির রিচার্ড এবং শিক্ষা বিষয়ক সম্পাদক শ্যামল আহমেদ।

এ ছাড়া কার্যকরী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাঈম ইসলাম, মো. ইসলাম রিপন, মোহাম্মদ রুহুল আমিন, হাবিবুর রহমান ও ইমরান এইচ. রামিন।

সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ সমিতির সভাপতি এএসএম মাঈনুদ্দিন বাবলু। এ সময় সেন্ট অ্যালবান্স ও নিউইয়র্কের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি তৌফিক আলম দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সামাজিক, শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বুস্ট মোবাইলের ডিস্ট্রিক্ট লিডার এবং স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান এসইটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা। পাশাপাশি ভয়েস ফর বাংলাদেশ, বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসী কল্যাণ সোসাইটি আমেরিকা ইনক এবং দারুল আরকাম ইসলামিক সেন্টারের বিভিন্ন দায়িত্বে যুক্ত রয়েছেন। ২০১৪ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সান্ডারল্যান্ডে শিক্ষার্থীদের ভোটে ছাত্র প্রতিনিধি নির্বাচিত হওয়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।

অন্যদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ মওলা মামুন পেশাগতভাবে যুক্তরাষ্ট্রে আইটি ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। তিনি সেনবাগ সমিতির কার্যকরী সহ-সভাপতি এবং দারুল আরকাম ইসলামিক সেন্টারের কোষাধ্যক্ষসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

নতুন কমিটির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক, সাংস্কৃতিক ও পারস্পরিক সহযোগিতামূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর