কাল ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: এলডি হলে দেশজুড়ে আসা হাজারো চিকিৎসকের মিলনমেলা ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: এলডি হলে চিকিৎসক সমাবেশে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত: 9:37 PM, August 13, 2026

কাল ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: এলডি হলে দেশজুড়ে আসা হাজারো চিকিৎসকের মিলনমেলা ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: এলডি হলে চিকিৎসক সমাবেশে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশে চিকিৎসকদের শীর্ষ সংগঠন ‘ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ’ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশের আয়োজন করা হয়েছে। আগামীকাল ৮ আগস্ট ২০২৬, শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ ‘চিকিৎসক সমাবেশ’ অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে ড্যাব এর কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির মঞ্চ ব্যাবস্থাপনা উপকমিটির সদস্য সচিব ডাঃ এরফান আহমেদ সোহেল জানান যে, ড্যাব এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসকদের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রধান পৃষ্ঠপোষক ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি। ড্যাব এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সমন্বয়ে গঠিত ১৭ টি উপকমিটির মাধ্যমে অনুষ্ঠান এর সকল প্রস্তুতি গ্রহন করা হচ্ছে। ইতোমধ্যে কেন্দ্রীয় ড্যাব এর সম্মানীত সভাপতি ডাঃ হারুন আল রশীদ ও মহাসচিব ডাঃ মোঃ জহিরুল ইসলাম শাকিল এর নেতৃত্বে একটি টিম সমাবেশস্থল পরিদর্শন করে সার্বিক প্রস্তুতির তাদরকি করছেন। সারাদেশ থেকে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর প্রায় ছয় হাজারজন চিকিৎসক অনুষ্ঠানে যোগদিতে ইতোমধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন, তাছাড়া আমন্ত্রিত অতিথির সংখ্যা প্রায় একহাজার জন।

উল্লেখ যে সর্বশেষ ২০১২ সালে চিকিৎসকদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা আর দীর্ঘ প্রায় ১৪ বছর পর প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর