সুনামগঞ্জে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় ৬ বাংলাদেশি ও মানব পাচারকারী আটক

প্রকাশিত: 1:53 AM, November 14, 2026

সুনামগঞ্জে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় ৬ বাংলাদেশি ও মানব পাচারকারী আটক

তৌফিকুর রহমান তাহের বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৬ জন বাংলাদেশি নাগরিক এবং ১ জন মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এসময় ঘটনায় জড়িত সন্দেহে আরও দুই ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধীন বাঁশতলা বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ১২৩১/৪-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শহীদ মিনার নামক স্থানে এই অভিযান পরিচালিত হয়। আটককৃত ৬ বাংলাদেশি নাগরিকের মধ্যে ২ জন গোপালগঞ্জ জেলা এবং ৪ জন মাদারীপুর জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করে বিভিন্ন কাজ করছিলেন।

তারা কীভাবে ভারতে গিয়েছিলেন, কী পরিস্থিতিতে দেশে ফিরেছেন এবং এর পেছনে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না,তা গভীরভাবে খতিয়ে দেখছে বিজিবি।

এছাড়া তাদের অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে স্থানীয় এক মানব পাচারকারীকে আটক করা হয়েছে। পলাতক অপর দুই অভিযুক্তকে আটকেও প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এর আগেও গত ২১ অক্টোবর ২০২৬ তারিখে বাঁশতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে মানব পাচারের শিকার দুই বাংলাদেশি নাগরিকসহ এক পাচারকারীকে আটক করেছিল বিজিবি।

সে সময় দোয়ারাবাজার থানায় মামলা দায়েরের পর আটক ব্যক্তিদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছিল।
সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ প্রসঙ্গে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েন, নিয়মিত ও বিশেষ টহল এবং গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর