ঢাকা |
প্রকাশিত: 8:35 PM, November 10, 2026
নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। এ আলোচনায় উঠে এসেছে সাবুল আহমেদের নাম। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, ছাত্ররাজনীতি থেকে শুরু করে বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন এবং রাজনৈতিক জীবনের নানা প্রতিকূলতার কারণে তাঁকে নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে বলে স্থানীয় পর্যায়ের আলোচনায় জানা গেছে।
বিশেষ করে তরুণদের একটি অংশের মধ্যে তাঁর প্রার্থিতা নিয়ে আলোচনা চলছে। তাঁদের আলোচনায় উঠে আসছে, দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এবং সাংগঠনিক কর্মকাণ্ডে অভিজ্ঞতার বিষয়টি। সমর্থকদের অনেকে মনে করছেন, এসব অভিজ্ঞতা তাঁকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার একটি জায়গায় নিয়ে এসেছে।
সাবুল আহমেদের রাজনৈতিক জীবনের শুরু ২০০১ সালে ছাত্রদলের মাধ্যমে। ২০০৩ সালে বালাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১০ সালে বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং ২০১৭ সালে সিনিয়র সহসভাপতির দায়িত্বে ছিলেন। ২০২২ সাল থেকে বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
চেয়ারম্যান পদে তাঁর আগ্রহের পেছনে রয়েছে আগের নির্বাচনের অভিজ্ঞতাও। ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও বিএনপির দলীয় সমর্থন প্রত্যাশা করেছিলেন তিনি। তবে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে বেগম লুনা ইলিয়াসের নির্দেশনায় নির্বাচন থেকে সরে দাঁড়ান বলে জানিয়েছেন সাবুল আহমেদ।
রাজনৈতিক জীবনে মামলা ও হয়রানির অভিজ্ঞতার কথাও উল্লেখ করেছেন তিনি। তাঁর দাবি, ২০১০ সালের পুলিশের ওপর হামলার মামলা এবং ২০১৮ সালের কথিত গায়েবি মামলায় তাঁকে হয়রানির শিকার হতে হয়েছে।
বালাগঞ্জ সদর ইউনিয়নের তিলক চানপুর গ্রামের বাসিন্দা সাবুল আহমেদের পিতা হাজি আব্দুর রাজ্জাক। তিনি ইসলামিয়া মোহাম্মদিয়া আলীম মাদ্রাসা ও বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে পড়াশোনা করেছেন। রাজনীতির পাশাপাশি ২০২৪ সাল থেকে বালাগঞ্জ উপজেলা এলজিইডি ঠিকাদার সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন।
আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহের কথা জানিয়ে বিএনপির দলীয় সমর্থন প্রত্যাশা করছেন সাবুল আহমেদ। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও দীর্ঘদিনের সাংগঠনিক ভূমিকা দলীয় বিবেচনায় আসবে বলে আশা করছেন তিনি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host