যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: বালাগঞ্জে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ

প্রকাশিত: 12:16 AM, October 30, 2026

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: বালাগঞ্জে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বালাগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা যুবদল।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় সিলেট জেলা যুবদলের নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে বালাগঞ্জ উপজেলা সদরের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়। এর মধ্যে রয়েছে বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ, ডিএনএ উচ্চবিদ্যালয়, বালাগঞ্জ থানা ও উপজেলা পরিষদ প্রাঙ্গণ।

উপজেলা যুবদলের আহ্বায়ক ফয়জুল হক মেম্বার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদের নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মশাহিদ মিয়া এবং সদস্য সুহেল তালুকদার ও সুমিম আহমদ।

এ সময় পৈলনপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক দুলাল আহমদ ও সহসাংগঠনিক সম্পাদক আফাজ মিয়া; বোয়ালজুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি রুহেল আহমদ ও সহসাধারণ সম্পাদক এমরান আহমদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া দেওয়ান বাজার ইউনিয়ন যুবদলের সহসভাপতি লতিফুল হক শিমুল, সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন টিটু ও সহদপ্তর সম্পাদক কয়েস আহমদ; পশ্চিম গৌরীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শাহরিয়ার আহমেদ খালেদ ও সহসভাপতি শাহ নেওয়াজ রাজিব; বালাগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফজলু মিয়া, সহসাধারণ সম্পাদক আনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ ও সহসাংগঠনিক সম্পাদক সাদেক আহমদ কর্মসূচিতে অংশ নেন।

পূর্ব গৌরীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম খান, সাধারণ সম্পাদক বাবলু আহমদ ও সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদসহ যুবদল নেতা শারুফ আহমদ, জাবেদ আহমদ, নাসির উদ্দীন, রুহুল খান ও রাহেল খানও উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা ও ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর