সমানীনগরে যুবদলের একাংশের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত: 2:07 AM, October 29, 2026

সমানীনগরে যুবদলের একাংশের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ওসমানীনগর প্রতিনিধিঃ

সিলেটের ওসমানীনগরে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার দক্ষিন গোয়ালাবাজারে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল শেষ দক্ষিন গোয়ালাবাজারে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি গয়াছ মিয়া।

ওসমানীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু শিপু চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা যুবদল নেতা আলাউর রহমান শান্তর পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন  যুবদল নেতা ইয়াওর আলী।

সভায় বক্তারা যুবদলের প্রতিষ্ঠার ইতিহাস ও সংগঠনের রাজনৈতিক পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা বলেন, জাতীয়তাবাদী যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যুবদলের নেতাকর্মীদের জন্য ঐক্য, দায়িত্ববোধ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত করার অনুপ্রেরণা। তাঁরা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখতে হবে। দেশ ও জনগণের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি দলের যেকোনো গণতান্ত্রিক কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে অংশ নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তাঁরা।

সভায় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শাহ জাহাঙ্গীর, আলাউর রহমান ইয়াওর, উপজেলা যুবদলের সদস্য আনা মিয়া এবং যুবদল নেতা মিজানুর রহমান মিজু, মিজানুর রহমান জনি, মিলন মিয়া, শাহ শামিম, সমর আলী, মাছুম আহমদ, ফারুক মিয়া, ফখরুল ইসলাম, দিদার হোসেন, ইসলাম উদ্দিন, আসফাক হোসেন, আব্দুল মতিন, নিসাদুল আহমদ, আনসার মিয়া, আহমদ মিয়া, তোফায়েল আহমদ, সুহেল মিয়া ও সেলিম আহমেদসহ অনেকেই। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সভায় যুবদলের নেতাকর্মীরা সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নেওয়া এবং দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর