ঢাকা |
প্রকাশিত: 12:48 AM, October 26, 2026
শাহ খালেদ, নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের বাংলা বাজারে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ এম এ মালিক।
সমাবেশে যোগ দেওয়ার আগে এম এ মালিক বাংলা বাজার উচ্চ বিদ্যালয়, গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং স্থানীয় সড়ক পরিদর্শন করেন। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সমস্যা, স্থানীয় সড়কের অবস্থা এবং এলাকার উন্নয়ন সম্ভাবনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনের উদ্দেশ্য ছিল স্থানীয় অবকাঠামো ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা চিহ্নিত করা এবং এলাকার উন্নয়ন প্রত্যাশা সম্পর্কে ধারণা নেওয়া।
পরিদর্শন শেষে তিনি বাংলা বাজারে আয়োজিত জনসমাবেশে অংশ নেন। পশ্চিম গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা মনির হোসেনের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক উসমান আলীর পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, সাবেক সভাপতি এস এম আনোয়ারুল ইসলাম, সিনিয়র সহসভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক তোফায়েল আহমেদ সুহেল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সেফুল, বালাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি খলকু মিয়া, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাদি, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফ আহমেদ ও সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম।
এ ছাড়া যুক্তরাজ্য যুবদলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম মামুনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host