মানবতার সেবায় রেড ক্রিসেন্ট সোসাইটি
৩৫ নং ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

প্রকাশিত: 4:41 PM, October 23, 2026

<span style='color:#077D05;font-size:19px;'>মানবতার সেবায় রেড ক্রিসেন্ট সোসাইটি</span> <br/> ৩৫ নং ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ

মানবতার সেবার অঙ্গীকার নিয়ে সিলেট মহানগরের ৩৫ নং ওয়ার্ডে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। সিলেটে চলমান এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আজ চতুর্থ দিনে সাধারণ মানুষ, বিশেষ করে সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সম্মানিত চেয়ারম্যান, সিলেটের গর্ব ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় ক্যাম্পটি আয়োজিত হয়। ‘প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থা’র সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালাম।

ক্যাম্পে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয়, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে প্রদান করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের উদ্যোগে দূরে যেতে না হয়ে এলাকাতেই প্রাথমিক চিকিৎসাসেবা পাওয়া সম্ভব হয়েছে।

প্রফেসর সাখাওয়াত হোসেন আজাদের সভাপতিত্বে এবং চৌধুরী লাবিব ইয়াসিরের পরিচালনায় অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, চিকিৎসক, স্বেচ্ছাসেবক এবং বিশিষ্ট সমাজসেবকগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সিলেটের পিছিয়ে পড়া মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রেড ক্রিসেন্টের এমন মানবিক উদ্যোগ প্রশংসনীয়। তারা আশা করেন, ভবিষ্যতেও বিভিন্ন ওয়ার্ড ও এলাকায় এমন ফ্রি মেডিকেল ক্যাম্প অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর