শিল্পপতি প্রদ্যুৎ কুমার তালুকদারকে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সংবর্ধনা

প্রকাশিত: 11:03 PM, October 22, 2026

শিল্পপতি প্রদ্যুৎ কুমার তালুকদারকে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সংবর্ধনা

তৌফিকুর রহমান তাহের বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জঃ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা, শিল্পপতি প্রদ্যুৎ কুমার তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের নতুনপাড়াস্থ জেলা পূজা উদযাপন পরিষদের কার্যালয়ে এলে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস, সাবেক সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায় এবং সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— বাংলাদেশ হিন্দু পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বিপ্লব রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মণিকাঞ্চন দাস, পূজা উদযাপন পরিষদের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী, প্রচার সম্পাদক রিংকু চৌধুরী, দপ্তর সম্পাদক শিবু পোদ্দার, পূজা সম্পাদক রতীশ গোস্বামী, সাংস্কৃতিক সম্পাদক বাবুল আচার্য্য এবং কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট কুশল রাজ পাল প্রমুখ।

সংবর্ধনা সভায় নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করে বলেন, “এ বছর শারদীয় দুর্গাপূজায় দেশের লাখো কোটি সনাতন ধর্মাবলম্বী ভক্ত নিরাপদে ও নির্বিঘ্নে মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত পূজামণ্ডপে অঞ্জলি ও পূজা-অর্চনা নিবেদন করেছেন।

কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে এ উৎসব সম্পন্ন হওয়ায় আমরা সরকার প্রধান, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।”

তারা আরও বলেন, “ত্রিশ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত মহান মুক্তিযুদ্ধের মূল চেতনাই ছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা।

এই সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে নিজ নিজ অবস্থান থেকে সরকারের পাশে থেকে একটি স্বনির্ভর ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর