ওমরাহে যাওয়ার পথে সিলেট বিমানবন্দরে আটক সুনামগঞ্জ যুবলীগ সভাপতি উজ্জ্বল

প্রকাশিত: 1:54 AM, October 22, 2026

ওমরাহে যাওয়ার পথে সিলেট বিমানবন্দরে আটক সুনামগঞ্জ যুবলীগ সভাপতি উজ্জ্বল

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি, সুনামগঞ্জঃ

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমেদ উজ্জ্বল।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে সিলেট বিমানবন্দর হয়ে সৌদি আরব যাওয়ার পথে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

তবে ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে এবং আটকের পর পরবর্তীতে তার বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর