ঢাকা |
প্রকাশিত: 1:50 AM, October 22, 2026
নিজস্ব প্রতিবেদকঃ
সিলেট মহানগরে এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাঁর পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত এ কার্যক্রমে সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম ও সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী।
এ ছাড়া উপস্থিত ছিলেন এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা মনসুর আহমদ চৌধুরী, হাবিবুর রহমান ও বশির লস্কর; সমাজসেবক তারেক আহমদ খান ও নাদির খান; আমিনুর রশিদ চৌধুরী ফয়সল, আব্দুল্লাহ আল মামুন সামন, কামরুজ্জামান দিপু, অ্যাডভোকেট আবুল ফজল, চৌধুরী লাবিব ইয়াসির, সমাজসেবক তছির আলী, ইকরাম চৌধুরী ও আহমদ সামসুদ্দীনসহ সংস্থার দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এ ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়ার সুযোগ সৃষ্টি হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host