ঢাকা |
প্রকাশিত: 1:56 AM, October 22, 2026
শাহ খালেদ, নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন জাতীয়তাবাদী স্বাধীন দলের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুমের বিদেশ গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা দিয়েছে দেওয়ান বাজার ইউনিয়ন যুবদল ও ছাত্রদল।
বুধবার (২১ অক্টোবর) রাত ৮টায় স্থানীয় হোসেনপুরে আয়োজিত এ অনুষ্ঠানে আব্দুল কাইয়ুমের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপস্থিত নেতাকর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ, দেওয়ান বাজার ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস সালাম আজাদ, সহসভাপতি সালেহ আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন টিটু, দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েল আহমেদ, ইউনিয়ন যুবদলের স্কুল বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইউনুস হাসান, যুবদল নেতা কয়েছ আহমদ ও আলীম উদ্দীন।
এ ছাড়া উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বাধীন দল দেওয়ান বাজার ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল কুদ্দুস, ইউনিয়ন স্বাধীন দলের নেতা আলী হুসেন ও জেবুল আহমদ এবং ইউনিয়ন ছাত্রদল নেতা রেদওয়ান আহমদ, সামাদ আহমদ, ফাহিম আহমদ ও কলিম উদ্দীন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host