কানাইঘাটে সিরিয়াল নিয়ে বিরোধ, এক মাস পর প্রাণ হারালেন সিএনজি চালক

প্রকাশিত: 6:09 PM, October 20, 2026

কানাইঘাটে সিরিয়াল নিয়ে বিরোধ, এক মাস পর প্রাণ হারালেন সিএনজি চালক

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের কানাইঘাটে সিএনজি চালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে শাহাবউদ্দিন (৩২) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ২নং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বেলরতল এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত শাহাবউদ্দিন একই ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে সুরইঘাট উত্তর বাজার সিএনজি স্ট্যান্ডের সিরিয়াল নিয়ে প্রতিবেশী চালক জাকারিয়ার সঙ্গে তাঁর বিরোধ ও একধরনের দস্তাদস্তি হয়। পরবর্তীতে ওই স্ট্যান্ডের ম্যানেজারের মাধ্যমে বিষয়টি আপোষ মিমাংসা হয় তবে সেই একই বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে কানাইঘাট থেকে অটোরিকশা নিয়ে ফেরার পথে ছামরতল এলাকায় জাকারিয়া ও তার ভাইদের হাতে শাহাবউদ্দিন ছুরিকাঘাতের শিকার হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, অটোরিকশার সিরিয়াল ও পূর্ব শত্রুতার জের ধরেই এ নৃশংসতার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনতে প্রক্রিয়া চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর