সিলেটে বিয়ের কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ৫ মিনিটের মিছিল

প্রকাশিত: 11:03 PM, November 6, 2026

সিলেটে বিয়ের কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ৫ মিনিটের মিছিল
নিজস্ব প্রতিবেদকঃ

কানাইঘাটের গাছবাড়ি বাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গাছবাড়ি বাজারে ২০/২৫ জন নেতাকর্মী হঠাৎ করে এ ঝটিকা মিছিল বের করে।

স্থানীয়রা জানিয়েছেন, ৪/৫ মিনিটের মধ্যে মিছিলটি শেষ হয়। মিছিলে শেখ হাসিনা ফিরবে বলে স্লোগান দেয় তারা।

জানা গেছে, সাবেক ছাত্রলীগ নেতা হামজা হেলালের মেয়ে ও ভাতিজার আকিকা অনুষ্টান ছিল গাছবাড়ি বাজারের আনারকলি কমিউনিটি সেন্টারে। সেখানে গাছবাড়ি আইডিয়্যাল কলেজে অধ্যায়নরত কয়েকজন ছাত্রলীগ কর্মী এবং তাদের সাথে থাকা আরো কয়েকজন কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে হঠাৎ করে মিছিল বের করে পরে বাজার থেকে চলে যায়। মিছিলের খবর পেয়ে থানা পুলিশ গাছবাড়ি বাজারে গিয়ে মিছিলকারীরে খুঁজতে থাকলেও কাউকে আটক করতে পারেনি।

এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় জড়িতের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর