​ওসমানীনগরের কলারাই বাজারে রূপালী ব্যাংক পিএলসি বহাল রাখার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশিত: 10:35 PM, November 5, 2026

​ওসমানীনগরের কলারাই বাজারে রূপালী ব্যাংক পিএলসি বহাল রাখার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

​নিজস্ব প্রতিবেদক, ওসমানীনগরঃ
ঢাকা-সিলেট মহাসড়ক চারলেনে (হাইওয়ে রোড সিক্সলেন/ফোরলেন) উন্নীতকরণের কাজ চলমান থাকায় ভাঙনের মুখে পড়া কলারাই বাজারস্থ ‘রূপালী ব্যাংক পিএলসি’র শাখাটি অন্যত্র সরিয়ে নেওয়ার পাঁয়তারার প্রতিবাদে ও বাজারেই বহাল রাখার দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
​৪নভেম্বর বুধবার বাদ আসর কলারাই বাজার এলাকাবাসী ও ব্যবসায়ীদের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
​কলারাই বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জনাব আরশ আলীর সভাপতিত্বে এবং কমিটির সদস্য ওয়েছ আহমদ ও এহিয়া মিয়ার যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন— বিশিষ্ট সমাজসেবক আব্দু ছুবহান, মাওলানা মুতাসিম বিল্লাহ জালালী, ডাক্তার মুকন্দলাল নাথ, শিপলু মিয়া পারভেজ, হেলাল মিয়া, আমির আলী ও সাহেদ আহমেদ।
​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি মোঃ আফাজ উদ্দিন, সমছু মিয়া, জাহাঙ্গীর মিয়া চৌধুরী, মোঃ আলা উদ্দিন, শুকুর মিয়া, মাহমুুদ আলী, কলারাই বাজার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুমিন মামুন, বিশিষ্ট ব্যবসায়ী মো. মনিরুল ইসলাম, শওকত মিয়া, কনু মিয়া, শফিক মিয়া, ইছনুর মিয়া চৌধুরী, সাজু মিয়া, তাহের আলী, সালে আহমদ, রাছেল আহমদ, সাখাওয়াত হোসেন, ফয়জুল ইসলাম, মহিউদ্দিন চৌধুরী, কামরান আহমদ, জায়েদ আহমদসহ বাজারের ব্যবসায়ী, ব্যাংক গ্রাহক এবং এলাকার সর্বস্তরের জনগণ।
​
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মহাসড়ক প্রশস্তকরণ কাজের অংশ হিসেবে বর্তমানে রূপালী ব্যাংক যে বিল্ডিংয়ে অবস্থিত, সেটি ভেঙে ফেলা হবে। এমতাবস্থায় ব্যাংক কর্তৃপক্ষ শাখাটিকে কলারাই বাজারের ভেতরেই বিকল্প কোনো স্থানে স্থানান্তর না করে অন্যত্র বা দূরবর্তী স্থানে নিয়ে যাওয়ার পাঁয়তারা করছে। অথচ বাজার কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে ব্যাংকের জন্য কলারাই বাজারেই বিকল্প স্থান বা ভবন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ তা উপেক্ষা করে একরোখা সিদ্ধান্ত নিয়ে অনড় রয়েছে।
​এলাকাবাসী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ঐতিহ্যবাহী কলারাই বাজার থেকে রূপালী ব্যাংকের এই শাখাটি অন্যত্র সরিয়ে নেওয়া হলে বা দূরবর্তী স্থানে স্থানান্তরিত করা হলে অত্র অঞ্চলের হাজার হাজার গ্রাহক ও ব্যবসায়ীরা চরম ভোগান্তির শিকার হবেন। অবিলম্বে জনস্বার্থে কলারাই বাজারের ভেতরেই ব্যাংক শাখাটি বহাল রাখার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর