ঢাকা |
প্রকাশিত: 8:30 PM, November 3, 2026
ওসমানীনগর প্রতিনিধিঃ
সিলেটের ওসমানীনগরে প্রেম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক সাইফুর রহমান(২৫) উপজেলার সাদিপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের করম উদ্দিনের পুত্র। সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার শেরপুর টুলপ্লাজার পাশে লুৎফুর রহমানের দোকানে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের মানিক মিয়ার পুত্র সেজু মিয়ার মেয়ের সাথে সাইফুর রহমানের প্রেমের সম্পর্ক গড়ে উটে। গত প্রায় ৪মাস পূর্বে সাইফুর রহমানের হাত ধরে পালিয়ে যায় ওই তরুণী। জানাজানি হলে পারিবারিক ভাবে বিষয়টি সমাধান করা হয়। এর জের ধরে সোমবার দিবাগত রাতে শেরপুর টুলপ্লাজার পাশে লুৎফুর রহমানের দোকানে সাইফুর আসলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সেজু মিয়া। পরে রক্তাক্ত অবস্থায় সাইফুরকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এই ঘটনার পর হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন উত্তেজিত জনতা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেপ্তারের আশ্বাস দিলে যানচলাচল স্বাভাবিক হয়।
হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host