ঢাকা |
প্রকাশিত: 6:20 PM, November 1, 2026
নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের বালাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে বালাগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য যুব র্যালি, আলোচনা সভা এবং কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গোলাম রাব্বানী।
প্রধান বক্তার বক্তব্যে মুহাম্মদ গোলাম রাব্বানী বলেন, যুবসমাজ হচ্ছে দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। দেশের আর্থসামাজিক উন্নয়নে যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। শুধু শিক্ষিত হলেই হবে না, কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের এ ধরনের প্রশিক্ষণ তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণে সহায়ক ভূমিকা রাখবে। তিনি যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ৩নং দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম নজম, বিএনপি নেতা মাসুক মিয়া, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল পিন্টু, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং যুব সংগঠনের সদস্যরা।
অনুষ্ঠানে যুবসমাজের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং কারিগরি ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host