ঢাকা |
প্রকাশিত: 7:39 PM, October 30, 2026
সিসিক প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজাউল করিম নাচনের যৌথ পরিচালনায় এতে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য দেন।
সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য এমএ মালিক, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন এবং জিয়াউল গনি আরেফিন জিল্লুর, নজিবুর রহমান নজিব, হাজি মিলাদ, আবুল কাশেম।
সভাপতির বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান সিলেটের এক উজ্জ্বল নক্ষত্র ও কৃতি সন্তান। তিনি তাঁর কর্মের মাধ্যমে সিলেটকে দেশজুড়ে গৌরবান্বিত করেছেন। আজীবন দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়া এই গুণী ব্যক্তিত্বের নামে ফুটবল টুর্নামেন্ট আয়োজন একটি অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।”
টুর্নামেন্ট আয়োজনে সবার আন্তরিক সহযোগিতা কামনা করে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন তিনি।
প্রস্তুতি সভায় বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও ক্রীড়া সংগঠক ও ফুটবল খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host