ঢাকা |
প্রকাশিত: 12:33 AM, October 30, 2026
আব্দুর রকিব আনু, ওসমানীনগর প্রতিনিধিঃ
সিলেটের ওসমানীনগরে বর্ণাঢ্য আয়োজন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ পরবর্তী পথসভায় মিলিত হন নেতা কর্মীরা। বিকেল ৩টায় উপজেলার গোয়ালা বাজারে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি সিলেট-ঢাকা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে উত্তর গোয়ালাবাজারে সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।
উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনির সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি এস.টি এম ফখর উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল।
এছাড়া আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক রেদওয়ান আহমদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ মোফাজ্জল আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী।
বক্তারা বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সংগঠনের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।
তাঁরা বলেন, যুবদল শুধু একটি রাজনৈতিক সংগঠনের পাশাপাশি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী তরুণদের ঐক্যবদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় যুবদলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, যুগ্ম আহবায়কম ছালিক মিয়া, আবুল কালাম, নুরুল ইসলাম রেজন, আনহার মিয়া, আকিক চৌধুরী ও জাকির হোসেন বদরুল, সদস্য মাসুদুর রহমান, আবদুল গফুর, আবুল কালাম আজাদ, কয়েছ আহমদ, আক্কাস মিয়া , তছির আলী, সৈয়দ ফয়সল আলী, সনজিৎ বেনার্জি, কবির মিয়া, আক্তার মিয়া প্রমুখ। ছাত্রদল নেতাদের মধ্যে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদ।
ইউনিয়ন যুবদলের মধ্যে,দয়ামীর ইউনিয়ন যুবদলের সভাপতি কাওছার আহমদ,সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, উছমানপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নিজাম উদ্দীন, তাজপুর ইউনিয়ন যুবদলের সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গোয়ালাবাজার ইউনিয়ন যুবদলের সভাপতি শামীম আহমদ শাহিন, সাধারণ সম্পাদক খালেদ আহমদ, উমরপুর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল আলী , সাদিপুর যুবদলের সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক লুকু মিয়া, পৈলনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সুবের আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বুরুঙ্গা বাজার ইউনিয়ন যুবদলের সভাপতি সুমন মিয়া, সাধারণ সম্পাদক মকন মিয়া, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ওয়েছ আহমদ, মুখলেছুর রহমান, সুমিম আহমদ, হেলাল আহমদ, মনজুর হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের প্রায় সহস্রাধিক নেতাকর্মী প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশে নেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host