ঢাকা |
প্রকাশিত: 5:55 PM, October 27, 2026
নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় হাটবাজার তহবিলের আওতায় চারটি বাজারে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন ও অগ্নিকাণ্ড প্রতিরোধে ভ্যানগাড়ি এবং অগ্নিনির্বাপক সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সুনন্দা রায়।
উপজেলা হাটবাজার তহবিলের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে পূর্ব বাজার জৈন্তাপুর, আসামপাড়া আশ্রয়ণ, দরবস্ত ও হরিপুর বাজারে বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে প্রতিটি বাজারে দুটি করে ভ্যানগাড়ি এবং অগ্নিকাণ্ড প্রতিরোধে অগ্নিনির্বাপক যন্ত্রপাতি দেওয়া হয়। এসব সামগ্রী বিতরণের মাধ্যমে বাজারগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার ও অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ এবং চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, চারিকাঠা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহআলম চৌধুরী তোফায়েল।
এ সময় আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীমা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন এবং জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি লুরুল ইসলাম।
বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন জৈন্তাপুর পূর্ব বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি আবুল হাসেম ও সাধারণ সম্পাদক আবদুল মালেক, আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মফিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আলী হোসেন এবং দরবস্ত বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মতিন ও প্রচার সম্পাদক নির্মল দাস। এ ছাড়া সংশ্লিষ্ট বাজারগুলোর ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host