ঢাকা ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৬
জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি এলাকায় পরিবেশ সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত পরিচালিত এ অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় দুইটি পৃথক মামলায় দুইজনকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানা অনাদায়ে একজনকে ১৫ দিনের এবং অপরজনকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে বলে জানা গেছে।
অভিযানটি পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি পলি রাণী দেব।
উপজেলা সহকারী কমিশনার ভূমি পলি রাণী দেব বলেন, পরিবেশ ধ্বংসের কোনো সুযোগ দেওয়া হবে না। যারা আইন অমান্য করে প্রকৃতি ও জনস্বাস্থ্যের ক্ষতি করবে, তাদের বিরুদ্ধে নিয়মিতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগের মাধ্যমে একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।
প্রশাসন জানিয়েছে, পরিবেশের ক্ষতি রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host