ঢাকা |
প্রকাশিত: 10:28 PM, October 26, 2026
নিজস্ব প্রতিবেদকঃ
আজ ২৩ অক্টোবর, শুক্রবার, ইউনিয়ন শাখার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতিত্ব করেন কাউন্সিল বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা নুরুল আলম। কাউন্সিল পরিচালনা করেন আহ্বায়ক কমিটির পক্ষে মাওলানা আব্দুশ শাকুর সাদিক ও মাওলানা কামরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা সালিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন তরুণ সংগঠক মীম সালমান, উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা যুব জমিয়ত নেতা মাওলানা ফয়েজ উদ্দিন, উপজেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান শাকির, ইউনিয়ন যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা কামিল হোসাইন, মাওলানা আব্দুর রহিম প্রমুখ।
কাউন্সিলে আগামী দুই বছরের জন্য হাঃ জাবের আহমদকে সভাপতি, হাঃ মাহমুদুল হাসানকে সিনিয়র সহসভাপতি এবং হাফিজ আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট ইউনিয়ন শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং ছাত্রসমাজের মাঝে ইসলামী শিক্ষা ও আদর্শ বিস্তারে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host