ঢাকা |
প্রকাশিত: 8:18 PM, October 24, 2026
নিজস্ব প্রতিবেদকঃ
আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা যুবদলের ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে বালাগঞ্জ উপজেলা যুবদলের প্রস্তুতি সভা ও জ্বালানি সংকটবিষয়ক লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় বালাগঞ্জ উপজেলা সদরে যুবদলের অস্থায়ী কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পরে বালাগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
বালাগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফয়জুল হক মেম্বারের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মশাহিদ আহমদ ও রেজাউল ইসলাম তাহিল।
এ সময় উপজেলা যুবদলের সদস্য আব্দুল আজিজ, শাহিন সেলিম, সুহেল আহমদ, সুমিম আহমদ, খালেদ আহমদ ও খোকন আহমদ এবং সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আব্বাস তালুকদার উপস্থিত ছিলেন।
এ ছাড়া পূর্ব পৈলনপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি শামিম আহমেদ, সাধারণ সম্পাদক দুলাল আহমদ ও সহ-সাংগঠনিক সম্পাদক আফাজ মিয়া; বোয়ালজুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রুহেল আহমদ, সহ-সভাপতি নুরুল ইসলাম ও সহ-সাংগঠনিক সম্পাদক শফিক নুর; দেওয়ান বাজার ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন টিটু ও সহ-দপ্তর সম্পাদক কয়েস আহমদ উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন পশ্চিম গৌরীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শাহরিয়ার আহমেদ খালেদ, সিনিয়র সহ-সভাপতি শেখ মিসবাহ উদ্দিন, সহ-সভাপতি শাহ নেওয়াজ রাজিব ও সহ-সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ; বালাগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলী আহমদ, সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার আহমদ, সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ ও সহ-সাংগঠনিক সম্পাদক সাদেক হুসেন এবং পূর্ব গৌরীপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ।
এ ছাড়া যুবদল নেতা আফজল আহমদ, সুমন আহমদ, মাসুম আহমদ, নুরুল ইসলাম, রাজু আহমদ ও ছালেহ আহমদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি সফল করতে সাংগঠনিক প্রস্তুতি ও নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে আলোচনা করা হয়।
অন্যদিকে, বিতরণ করা লিফলেটে দেশের জ্বালানি সংকটের বিভিন্ন কারণ তুলে ধরা হয়। এতে বিগত আওয়ামী লীগ সরকারের আমলের জ্বালানি নীতি ও ব্যবস্থাপনা, দায়মুক্তি আইন, রামপাল বিদ্যুৎকেন্দ্র, এলএনজি আমদানি নির্ভরতা, অতিরিক্ত গ্যাস উত্তোলন এবং গ্যাস সরবরাহের সংকট নিয়ে সমালোচনা করা হয়।
লিফলেটে আরও বলা হয়, ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর ফলে এলএনজি সরবরাহ বিঘ্নিত হওয়া ও বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার বিষয়ও এতে তুলে ধরা হয়। পাশাপাশি জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের গৃহীত উদ্যোগ, গ্যাস ও এলএনজি সরবরাহ সচল রাখা, বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ এবং দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টার বিষয়ও উল্লেখ করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host