ঢাকা |
প্রকাশিত: 9:12 PM, October 22, 2026
তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি, সুনামগঞ্জঃ
নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এ. মোতালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে শাল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) নির্ধারিত সময় দুপুর ১২:০০ ঘটিকার কথা থাকলেও সংগত কারণে বেলা ২:০০ ঘটিকায় শাল্লা উপজেলা সদরের পুরাতন শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শাল্লা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সভা ও মানববন্ধনে সভাপতিত্ব করেন দিলোয়ার হোসেন এবং পরিচালনা করেন শান্ত তালুকদার।
কর্মসূচিতে উপস্থিত বক্তারা নেত্রকোনায় সাংবাদিক হত্যা ও দোয়ারাবাজারে সাংবাদিকের ওপর হামলার তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান। সেই সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এছাড়া সমাবেশ থেকে বক্তারা সুনামগঞ্জ ও নেত্রকোনা সহ সমগ্র বাংলাদেশের কর্মরত সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করার জোর দাবি জানান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host