আটগাঁও ইউপির পূজামণ্ডপ পরিদর্শনে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান প্রার্থী রবি মুন্সী

প্রকাশিত: 12:10 AM, October 19, 2026

আটগাঁও ইউপির পূজামণ্ডপ পরিদর্শনে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান প্রার্থী রবি মুন্সী

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জঃ

সুনামগঞ্জ শাল্লা উপজেলার ১নং আটগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী ও সর্বকনিষ্ঠ চেয়ারম্যান পদপ্রার্থী মো: রবিউল আউয়াল (রবি মুন্সী) ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ব্যাস্ত সময় পার করছেন।

আজ উপজেলার বাজারকান্দি সমাজপতি পূজামণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি।

এসময় রবি মুন্সী বলেন, আমি ১ নং আটগাঁও ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপে গিয়ে হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের খোঁজখবর নিচ্ছি এবং সবার কাছে আশীর্বাদ ও দোয়া কামনা করছি। জনগণের ভালোবাসা ও সমর্থনে আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন পাব বলে আশাবাদী।

পূজামণ্ডপ পরিদর্শনের সময় স্থানীয় দলীয় নেতাকর্মী ও এলাকার সর্বস্তরের জনগণ তাঁর সাথে উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর