ঢাকা |
প্রকাশিত: 2:14 AM, October 16, 2026
মো আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার মানউন্নয়ন এবং বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে সুনামগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ সোহাগের মত বিনিময় সভাঅনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৫ অক্টোবর) সকাল ১১ টায় সদর হাসপাতালের ২য় তলা কনফারেন্স হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ আলী আশরাফ সোহাগের সভাপতিত্বে ও ডাঃ নিশাত তাসলীম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট মেডিসিন ডাঃ বিষ্ণু প্রসাদ চন্দ, আরএমও ডাঃ রফিকুল ইসলাম, বহিবিভাগের চিকিৎসক ডাঃ জহুর লাল শিপলু,ডেন্টাল সার্জন ডাঃ অসীত কুমার রায় প্রমূখ।
এছাড়াও সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ উকিলপাড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক প্রকাশক মোঃ শেরগুল আহমদ, সুনামগঞ্জ কালীবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সুনামগঞ্জ খবর পত্রিকার সম্পাদক প্রকাশক পংকজ কান্তি দে,দৈনিক সুনামগঞ্জ সময়ের সম্পাদক প্রকাশক সেলিম আহমদ তালুকদার প্রমুখ।
সভায় হাসপাতালের নবাগত তত্ত্বাবধায়ক মোহাম্মদ আলী আশরাফ সোহাগ সকল সাংবাদিকদের কাছ থেকে হাসপাতালের ভোগান্তি নিরসনে এবং সেবার মানউন্নয়নের লক্ষ্যে গণমাধ্যম কর্মীদের কাছ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেন এবং পরামর্শ নেন। এসময় তত্বাবধায়ক সকল সাংবাদিকদের সামনে হাসপাতালের সংকটময় সমস্যার কথা সাংবাদিকদের মাঝে তুলে ধরেন। পাশাপাশি সাংবাদিকদের মাধ্যমে স্থানীয় সংসদ সদস্যদের হস্তক্ষেপ কামনাসহ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সু -দৃষ্টি কামনা করেন। সকলের সহযোগিতায় সদর হাসপাতালের অনিয়ম-দুর্নীতি, দালাল মুক্ত একটি সেবামূলক হাসপাতাল রূপান্তরিত করার আশাবাদ ব্যক্ত করেন নবাগত তত্বাবধায়কসহ কর্মরত ডাক্তাররাব্ন্দরা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host