ঢাকা |
প্রকাশিত: 5:35 PM, October 15, 2026
তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি, সুনামগঞ্জঃ
ঐতিহ্যবাহী ব্রজেন্দ্রগঞ্জ রামচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন আগামী ২৯ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ উদ্দীন।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে। পাশাপাশি একটি সুন্দর, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে এলাকাবাসী ও অভিভাবকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন প্রধান শিক্ষক।
তিনি জানান, নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বিদ্যালয় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এ ক্ষেত্রে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা একান্তভাবে কামনা করেন তিনি।
সংশ্লিষ্টদের সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host