সুনামগঞ্জ সরকারি কলেজে আরও দুটি বিষয়ে মাস্টার্স কোর্স চালু হয়েছে-এমপি নুরুল ইসলাম

প্রকাশিত: 7:42 PM, October 14, 2026

সুনামগঞ্জ সরকারি কলেজে আরও দুটি বিষয়ে মাস্টার্স কোর্স চালু হয়েছে-এমপি নুরুল ইসলাম

মো আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জ সরকারি কলেজে ছয়টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু হওয়া নিঃসন্দেহে সুনামগঞ্জসহ বৃহত্তর হাওর অঞ্চলের উচ্চশিক্ষার প্রসারে একটি গুরুত্বপূর্ণ ও আনন্দের সংবাদ। ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষ থেকে এ অঞ্চলের মেধাবী শিক্ষার্থীরা নিজ এলাকায় থেকেই স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবে। এর ফলে শিক্ষার্থীদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি দূরবর্তী স্থানে গিয়ে পড়াশোনা করার ভোগান্তিও অনেকাংশে কমবে।

এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত সুনামগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল ভাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তারা আরও বলেন,ছাত্র নেতারা ভালো পজিশনে গেলে ছাত্রদের নিয়ে যে ভাবেন তার জীবন্ত উদাহরণ এডভোকেট নুরুল ইসলাম নুরুল ভাই। যিনি এক সময় সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলেন। ব্যক্তিগত আনন্দ ও অনুভূতিটা একটু ভিন্ন। নতুন অন্তর্ভুক্ত হওয়া দুটি বিষয়ের মধ্যে আমার প্রিয় গণিত বিভাগ রয়েছে। এই বিভাগ থেকেই আমি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছি। আমাদের সময়ে সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে অনার্স শেষ করার পর মাস্টার্স সম্পন্ন করতে সিলেটের এমসি কলেজে যেতে হয়েছিল। সুনামগঞ্জ থেকে সিলেটে গিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া ছিল সময়, অর্থ ও পরিশ্রমের দিক থেকে বেশ কষ্টসাধ্য। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীদের জন্য এই পথচলা ছিল আরও বেশি চ্যালেঞ্জিং।

আজ নিজ বিভাগের শিক্ষার্থীরা সুনামগঞ্জ সরকারি কলেজেই মাস্টার্স করার সুযোগ পাবে-এটি আমার কাছে অত্যন্ত আনন্দের ও আবেগের বিষয়। আমি বিশ্বাস করি, এ উদ্যোগের ফলে অনেক মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ আরও সহজ হবে এবং আর্থিক সীমাবদ্ধতার কারণে কারও পড়াশোনা চালিয়ে যাওয়ার স্বপ্ন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা কমবে।

এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আমাদের প্রিয় গণিত বিভাগের ছোট ভাই-বোনদের জন্য রইল আন্তরিক শুভকামনা ও ভালোবাসা। তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ভালো ফলাফল অর্জন করো এবং নিজেদের যোগ্যতা ও মেধার মাধ্যমে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখো। সুনামগঞ্জের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হোক-এই প্রত্যাশা রইল।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর