ঢাকা |
প্রকাশিত: 9:40 PM, October 13, 2026
মো আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ
গত সোমবার-মঙ্গলবার ১২ ও ১৩ অক্টোবর দু’দিন ব্যাপি সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান, লাইসেন্সবিহীন করাতকলের বিরুদ্ধে অভিযান এবং এলপিজি বিক্রয়কেন্দ্রে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
১২ অক্টোবর মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ১টি মামলায় ২ জনকে মোট ৩০০ টাকা অর্থদণ্ড ও প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই দিনে মংগলকাটায় লাইসেন্সবিহীন একটি করাতকলের যন্ত্রাংশ জব্দ করে কার্যক্রম বন্ধ করা হয় এবং সংশ্লিষ্ট বন কর্মকর্তাকে নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়।
১৩ অক্টোবর এলপিজি বিক্রয়কেন্দ্রে অভিযানে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২টি মামলায় ২ জনকে মোট ৩১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই দিনে তেঘরিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ১টি মামলায় ১ জনকে ৫০ টাকা অর্থদণ্ড ও ২০ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানগুলোতে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ এবং সুনামগঞ্জ সদর-এর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
জনস্বার্থ রক্ষা, মাদকের অপব্যবহার প্রতিরোধ, অবৈধ কার্যক্রম বন্ধ এবং ভোক্তা অধিকার নিশ্চিতকরণে জেলা প্রশাসন, সুনামগঞ্জের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host