ঢাকা |
প্রকাশিত: 8:25 PM, October 13, 2026
মোঃ বিলাল উদ্দিন গোয়াইনঘাট সিলেট প্রতি নিধিঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও “সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম স্মৃতি মেধা পুরস্কার” প্রদান করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর ডা. ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয় মাঠে দিলদার হোসেন সেলিম মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরীফ, নগদ অর্থ ও সনদপত্র তুলে দেওয়া হয়।
ডা. ইদ্রিস আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুকলেছুর রহমানের সভাপতিত্বে ও এডহক কমিটির সভাপতি কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের পৃষ্ঠপোষক অ্যাডভোকেট জেবুন নাহার সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা, যুক্তরাষ্ট্রের অ্যার্টনি ও যুক্তরাজ্যের ব্যারিস্টার সামিয়া নওরীন চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ডা. নুর মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, এডভোকেট জেবুন্নাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সয়ফুল্লাহ, লামনী প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আহমদ, হাকুর বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম গোয়াইনঘাট উপজেলার আহ্বায়ক কামরুল ইসলাম ও যুবনেতা সাব্বির আহমদ সানি প্রমুখ।
আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও অনুপ্রেরণা জোগানোর মাধ্যমে এলাকায় শিক্ষার প্রসার ঘটানোই এই ট্রাস্টের অন্যতম প্রধান উদ্দেশ্য।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host