রাজধানীতে দুই দিনে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৭ হাজার ৬১২ মামলা

প্রকাশিত: 10:26 PM, November 28, 2026

রাজধানীতে দুই দিনে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৭ হাজার ৬১২ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে ৭ হাজার ৬১২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। বৃহস্পতি ও শুক্রবার পরিচালিত এসব অভিযানে ১ হাজার ৪৬৬টি যানবাহন ডাম্পিং এবং ১ হাজার ৬৩৯টি গাড়ি রেকার করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে ট্রাফিক-গুলশান ও মিরপুর বিভাগে। গুলশান বিভাগে ১৭০টি বাস, ৫৩টি ট্রাক, ১০৩টি কাভার্ডভ্যান, ৩৭০টি সিএনজি ও ৮৮৬টি মোটরসাইকেলসহ মোট ২ হাজার ৪১৪টি মামলা করা হয়েছে। আর মিরপুর বিভাগে ৬২টি বাস, ৫২টি ট্রাক, ৯৩টি কাভার্ডভ্যান, ২৫৪টি সিএনজি ও ১ হাজার ১৫৭টি মোটরসাইকেলসহ ১ হাজার ৯২৪টি মামলা হয়েছে।

এ ছাড়া উত্তরা বিভাগে ৭৭টি বাস, ৪৫টি ট্রাক, ৩৫টি কাভার্ডভ্যান, ৩১৪টি সিএনজি ও ৪৪৪টি মোটরসাইকেলসহ ১ হাজার ৩০৪টি; ওয়ারী বিভাগে ৭৬টি বাস, ৪০টি ট্রাক, ৪৩টি কাভার্ডভ্যান, ১২১টি সিএনজি ও ২০৭টি মোটরসাইকেলসহ ৬৪৬টি এবং মতিঝিল বিভাগে ২৭টি বাস, ২টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ১১৭টি সিএনজি ও ২৯৮টি মোটরসাইকেলসহ ৫৫৮টি মামলা করা হয়েছে।

অন্যদিকে, লালবাগ বিভাগে ২৯টি বাস, ১৪টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ১৫৬টি মোটরসাইকেলসহ ২৮৪টি; তেজগাঁও বিভাগে ৮টি বাস, ৩টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজি ও ৮১টি মোটরসাইকেলসহ ২৫৮টি এবং রমনা বিভাগে ১৪টি বাস, ২টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজি ও ৫৯টি মোটরসাইকেলসহ ২২৪টি মামলা করেছে পুলিশ।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর