ঢাকা |
প্রকাশিত: 7:02 PM, November 23, 2026
সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুইজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন,সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মাটিকাটা গ্রামের মৃত আবুল বরকতের ছেলে মুস্তাফিজুর রহমান ওরফে আফজাল (৪৫) তিনি বর্তমানে সিলেটের শাহজালাল উপশহর এলাকায় বসবাস করেন এবং একই উপজেলার রাজাপুর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে সাগর মিয়া (৪৫)। তিনি পাঠানটুলা শ্রাবণী আবাসিক এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, রবিবার দিবাগত (২২ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে কোতোয়ালী মডেল থানা পুলিশ আম্বরখানা এলাকায় অভিযান চালায়। এসময় মামলার তদন্তে সন্দিগ্ধ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা সন্ত্রাসবিরোধী আইনে ধারায় দায়ের করা মামলায় সন্দিগ্ধ অভিযুক্ত বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মেট্রপলিটন পুলিশের মিডিয়া শাখা জানায়, গ্রেফতারকৃত দুই জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host