ঢাকা |
প্রকাশিত: 7:39 PM, November 14, 2026
বিজয়ের কন্ঠ ডেস্কঃ
ছাত্র জমিয়ত বাংলাদেশ ১নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
গত শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) বিকাল ৩টায় ইউনিয়ন পরিষদ হলরুমে এ অনুষ্ঠান হয়। নবনির্বাচিত সভাপতি হাফিজ জাবের আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জমিয়ত ও ছাত্র জমিয়তের দায়িত্বশীল, আলেম-উলামা, নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শপথবাক্য পাঠ করান ছাত্র জমিয়ত কানাইঘাট উপজেলা সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস মিসবাহ। প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুল জব্বার। প্রধান আলোচক ছিলেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা সালিম উদ্দিন। আরও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক হাফিজ কামাল হোসাইন কামিল, যুগ্ম সম্পাদক মাওলানা নুরুল আলম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুশ শাকুর সাদিক।
সভাপতির বক্তব্যে হাফিজ জাবের আহমদ বলেন, এ দায়িত্ব পদপ্রাপ্তি নয়, আমানত। তিনি সবার দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন এবং আদর্শবান, নৈতিকতাসম্পন্ন কর্মী গড়ে তোলা, ছাত্রসমাজকে সঠিক দিকনির্দেশনা দেওয়া ও নেতৃত্বের বিকাশে কাজ করার অঙ্গীকার করেন। তিনি ঐক্য, ভ্রাতৃত্ব ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, ছাত্রসমাজের নৈতিক অবক্ষয় রোধ, ইসলামী শিক্ষার প্রসার, সৎ নেতৃত্ব তৈরি ও আদর্শ সমাজ গঠনে ছাত্র জমিয়তের ভূমিকা গুরুত্বপূর্ণ। নিয়মিত সাংগঠনিক যোগাযোগ, কর্মীদের সম্পর্ক উন্নয়ন ও আদর্শিক প্রশিক্ষণে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্বাচিত কমিটির আনুষ্ঠানিক পথচলা শুরু হলো। ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের কাছে কার্যক্রম পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host