ওসমানীনগরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের কর্মী-কর্মকর্তা সম্মেলন ও বীমা দাবি পরিশোধ অনুষ্ঠিত

প্রকাশিত: 5:37 PM, November 12, 2026

ওসমানীনগরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের কর্মী-কর্মকর্তা সম্মেলন ও বীমা দাবি পরিশোধ অনুষ্ঠিত

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধিঃ

সিলেটের ওসমানীনগরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-র গোয়ালাবাজার জোনের উদ্যোগে কর্মী-কর্মকর্তা সম্মেলন, সংবর্ধনা, উন্নয়ন সভা ও বীমা দাবি পরিশোধ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) দুপুর ১২ ঘটিকায় গোয়ালাবাজার জোনের সর্বস্তরের কর্মী ও কর্মকর্তাদের আয়োজনে উৎসবমুখর পরিবেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও মনিটরিং ইনচার্জ (জিন্দাবাজার, সিলেট) এ এস এম সাজ্জাদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর, সিলেটের জেনারেল ম্যানেজার জাবিরুন নেছা, তাজপুর ও গোয়ালাবাজার জোনের সহকারী জোনপ্রধান সুমা বেগম, বীমা গ্রাহক, লন্ডনপ্রবাসী ও সমাজসেবক হাজেরা আলীপান্না এবং বীমা গ্রাহক, প্রবাসী ও সমাজসেবক হাজী সমছু মিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-র ওসমানীনগর গোয়ালাবাজার জোনের জেনারেল ম্যানেজার ও জোনপ্রধান আব্দুল মোমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এজিএম আলা মিয়া। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। তেলাওয়াত করেন গোয়ালাবাজার শাখার ইউএম ও এজিএম রাবেয়া সুলতানা।

সভায় বক্তব্য দেন ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি মো. শরীফুল ইসলাম, গোয়ালাবাজার শাখার এজিএম আনহার মিয়া, এজিএম শাহারা বেগম ও এজিএম রেহেনা বেগম। এ ছাড়া বক্তব্য রাখেন সাজনা বেগম, যাদব কুমার দেব, আলা মিয়া ও শামীমা বেগম।

বক্তারা তাঁদের বক্তব্যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-র ৪২ বছরেরও বেশি সময়ের পথচলা, সাফল্য ও গ্রাহকসেবার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, বীমা খাতের প্রতি মানুষের আস্থা বাড়াতে গ্রাহকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে বীমা দাবি যথাসময়ে পরিশোধ, সেবার মান উন্নয়ন এবং নতুন গ্রাহক সৃষ্টির মাধ্যমে বীমা কার্যক্রমকে আরও সম্প্রসারণ করতে হবে।

বক্তারা আরও বলেন, বীমা শুধু আর্থিক নিরাপত্তার মাধ্যম নয়, বরং ব্যক্তি ও পরিবারের ভবিষ্যৎ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং দায়িত্বশীলতার সঙ্গে সেবা প্রদান করা প্রত্যেক কর্মী-কর্মকর্তার দায়িত্ব।

অনুষ্ঠানের শেষপর্যায়ে প্রতিষ্ঠানের সফল ও কৃতী কর্মীদের সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি বীমা গ্রাহকদের মধ্যে তাঁদের প্রাপ্য বীমা দাবির অর্থ পরিশোধ করা হয়। এ সময় উপস্থিত অতিথি, কর্মকর্তা, কর্মী ও গ্রাহকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে।

সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যবসায়িক উন্নয়ন, গ্রাহকসেবার মান বৃদ্ধি এবং ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর