ঢাকা |
প্রকাশিত: 12:55 AM, August 4, 2026
পরিবেশ সুরক্ষা ও সুস্থ সমাজ গঠনের প্রত্যয়ে মাসব্যাপী বনায়ন কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের রাজনগরে বৃক্ষরোপণ করেছে রোটারি ক্লাব অব জালালাবাদ। গত ৩০ জুলাই রাজনগর উপজেলার বিমলাচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও তৎসংলগ্ন খেলার মাঠের চারপাশে ৭০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব জালালাবাদের প্রেসিডেন্ট লতিফা জাহাঙ্গীর, প্রেসিডেন্ট-ইলেক্ট হাবিব আল নূর এবং রোটারিয়ান শাহ্ আশিকুর রহমান। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ প্রাঙ্গণ ও খেলার মাঠ পরিদর্শন করিয়ে রোপণকৃত গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সুরক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। আয়োজনের শেষপর্যায়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন পাস্ট প্রেসিডেন্ট হানিফ মোহাম্মদ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রোটারি ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে প্রশংসা করেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host