ঢাকা |
প্রকাশিত: 9:42 PM, June 19, 2026
আজ ১৯ জুন শুক্রবার সিলেট সদর উপজেলায় পুনর্বাসন খাত হতে প্রাপ্ত বিভিন্ন ফসলের বীজ, সার, ফলের চারা ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।
এ সময় ২,০০০ জন কৃষকের মাঝে উফশী রোপা আমন ধানের বীজ ও সার; ৭৫০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন সবজি বীজ ও সার; ৫০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন মরিচের বীজ, সার ও বালাইনাশক; ৫০ জন কৃষকের মাঝে লেবুর চারা ও জৈব সার; ৩০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, সার ও পলিসেড বিতরণ করা হয়। একইসঙ্গে ১,৩৫০টি ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
এছাড়াও ‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব খোশনুর রুবাইয়াত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক জনাব মোঃ সারওয়ার আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক জনাব মোঃ শামসুজ্জামান, অতিরিক্ত উপপরিচালক জনাব মোঃ আনিসুজ্জামান এবং সিলেট সদর উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ শওকত জামিল।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host