ঢাকা |
প্রকাশিত: 9:43 PM, November 9, 2026
নিজস্ব প্রতিবেদকঃ
বালাগঞ্জ উপজেলার ৪নং পশ্চিম গৌরীপুর ইউনিয়নে সরকারের নির্বাচনী অঙ্গীকার ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
এ উপলক্ষে ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনসুর আলীর বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মুতলিবের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সহসভাপতি সাহেদ আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এম আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা মনির হুসাইন, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত শরীফ, বিএনপি নেতা জগলু মিয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি শাহরিয়ার আহমেদ খালেদ।
এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সহসভাপতি শাহ নেওয়াজ রাজিব, মুমিনুল ইসলাম, নিজাম উদ্দিন ও আফজল আহমেদ, ছাত্রদল নেতা ওয়াহিদ আহমেদ ও কাওছার আহমদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন সমাজকর্মী আমিনুল ইসলাম, তথ্য সংগ্রহকারী সুপারভাইজার জাহাঙ্গীর আলম এবং তথ্য সংগ্রহকারী সুয়েব জামান ও রাহাত আহমেদ।
ফ্যামিলি কার্ড সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। এ কর্মসূচির মাধ্যমে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ, প্রকৃত উপকারভোগী চিহ্নিতকরণ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় সংশ্লিষ্টরা তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host