ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন ও ঐক্যবদ্ধতাই বিএনপির অগ্রগতির চাবিকাঠি: ব্যারিস্টার আদনান

প্রকাশিত: 1:46 AM, November 13, 2026

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন ও ঐক্যবদ্ধতাই বিএনপির অগ্রগতির চাবিকাঠি: ব্যারিস্টার আদনান

নিজস্ব প্রতিবেদকঃ

দলের দুর্দিনে ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন এবং ঐক্যবদ্ধ সাংগঠনিক ব্যবস্থা জোরদারের মাধ্যমে বিএনপিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান।

তিনি বলেন, বিগত দিনের আন্দোলন-সংগ্রামের চেতনা ধারণ করে দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে। দলের দুর্দিনে যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। ঐক্যবদ্ধ সাংগঠনিক ব্যবস্থার মাধ্যমে দলীয় কার্যক্রম আরও গতিশীল করতে হবে।

পতিত ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসংযোগ, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড বিগত দিনের আন্দোলন-সংগ্রামের চেতনা ধারণ করে প্রতিহত করার পাশাপাশি বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় বালাগঞ্জের এম এ খান অডিটোরিয়ামে উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সভাপতি গোলাম রাব্বানীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সুহেলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান চেয়ারম্যান, যুক্তরাজ্যে কলচেস্টার বিএনপির সভাপতি ইশতিয়াক হুসেন দুদু,উপজেলা কৃষক দলের আহবায়ক হাজি ছইল মিয়া সাংগঠনিক সম্পাদক ছাইফুল ইসলাম সেফুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবুল আহমদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিরুল ইসলাম রুবেল ও শাহ জুনাব আলী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহিদুর রহমান আরশ, ইউনুস আলী ও ফখরুল ইসলাম, সহ-ধর্মবিষয়ক সম্পাদক ক্বারি আব্দুর সাত্তার, বাণিজ্য বিষয়ক সম্পাদক মকদ্দস আলী, ছাত্রবিষয়ক সম্পাদক মনসুর আলী মেম্বারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন পূর্ব পৈলনপুর, বোয়ালজুড়, দেওয়ান বাজার, পশ্চিম গৌরীপুর, বালাগঞ্জ ও পূর্ব গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, দলীয় কর্মকাণ্ডের সমন্বয় এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদারসহ সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর