সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত ২৩ শিক্ষার্থীকে সংবর্ধনা

প্রকাশিত: 9:58 PM, November 28, 2026

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত ২৩ শিক্ষার্থীকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির উদ্যোগে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের বৃত্তি, সনদ বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সিলেট প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সমিতির সভাপতি রফিকুল হকের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলাল ও নিজাম উদ্দিনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন অনুষদের ডিন অধ্যাপক তোতিউর রহমান এবং সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেইন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ করে তা অর্জনে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। পাশাপাশি সিলেট অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষাব্যবস্থার উন্নয়নে সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির মতো অন্যান্য সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকেও এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমিতির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মকদ্দছ আলী, মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের সভাপতি জিয়াউর রহমান মিজান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইছরাইল আলী, শিক্ষিকা অর্চনা রানী রায় ও কামাল মিয়া। কৃতী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মো. আজহার উদ্দিন, মাসহুবা জান্নাত মুন ও ফরহাদ আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি হুমায়ুন কবির মছব্বির ও আবুল খায়ের মাস্টার, কোষাধ্যক্ষ আলীমুজ্জামান, প্রচার সম্পাদক আবিদুর রহমান, সনজিত কুমার সিংহ, কার্যকরী কমিটির সদস্য ফয়জুল হক, দাতা সদস্য রফিকুল ইসলাম ও লালন মিয়া, আবু সিদ্দিক, ইয়াছিন আলী, দুলাল আহমদ, আব্দুল হামিদ, নুর উদ্দিন, শিক্ষক রিপন আহমদ, আফতাব আলী, নজরুল ইসলাম, মনিরুজ্জামান, আব্দুস সামাদ, আব্দুল বাছিত ও মাসুক মিয়াসহ সমিতির অন্যান্য সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাজী মো. জসিম উদ্দিন।

অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৬ জন, দাখিলে ১ জন এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬ জনসহ মোট ২৩ জন কৃতী শিক্ষার্থীকে বৃত্তি, সনদ ও সংবর্ধনা প্রদান করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর