সিলেট মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুয়াজ গ্রেপ্তার

প্রকাশিত: 10:06 PM, November 28, 2026

সিলেট মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুয়াজ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদকঃ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক ইহতেশাম আহমদ মুয়াজকে (২৩) গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে জালালাবাদ থানাধীন মইয়ারচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মইয়ারচর গ্রামের মৃত মকসুদ আহমদের ছেলে।

পুলিশ জানায়, ইহতেশাম আহমদ মুয়াজ ২ আগস্ট দায়ের করা একটি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি। সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখা জানায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাংগঠনিক তৎপরতা, গোপন বৈঠক ও ঝটিকা মিছিলের মাধ্যমে রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিঘ্নিত করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর