ঢাকা |
প্রকাশিত: 8:13 PM, October 13, 2026
তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জঃ
উপজেলা প্রেসক্লাবের ২১ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে গত রোববার (১১ অক্টোবর) দুপুরে শাল্লা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সস্থ প্রেসক্লাব কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রবীণ সাংবাদিক জেসি বিশ্বাসের সভাপতিত্বে এবং শান্ত কুমার তালুকদারের পরিচালনায় সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে দিলোয়ার হোসেন দিলু (দৈনিক যায়যায়দিন) সভাপতি এবং সন্দীপন তালুকদার সুজন (কালের কণ্ঠের মাল্টিমিডিয়া ও সিলেট ভিউ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সাধারণ সভায় সভাপতির বক্তব্যে জেসি বিশ্বাস বলেন, “মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই আমরা সাংবাদিকরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।
আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমরা সবাই একই প্ল্যাটফর্মে এসে সুন্দর একটি কমিটি গঠন করেছি এবং উপজেলার সকল সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাব। আশা করি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে নতুন কমিটি দেশসেবায় নিজেদের নিবেদিত রাখবে।”
এদিকে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করে জানান, দিলোয়ার হোসেন ও সন্দীপন তালুকদার সুজনের বলিষ্ঠ নেতৃত্বে শাল্লা উপজেলায় সাংবাদিকদের এই সংগঠনটি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও সুসংগঠিত হবে। নতুন কমিটির নেতৃবৃন্দ সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে তাদের অর্পিত দায়িত্ব পালন করে সংগঠনের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন বলে সবাই প্রত্যাশা করেন।
উল্লেখ্য, নবগঠিত কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা হলেন— প্রবীণ সাংবাদিক জেসি বিশ্বাস যতীন, সুনামগঞ্জের খবর-এর স্টাফ রিপোর্টার পিসি দাস (পীযূষ), শাল্লার খবর-এর সম্পাদক বাদল দাস এবং বিজয়ের কণ্ঠ-এর সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি ও দৈনিক সুনামগঞ্জের সময়ের স্টাফ রিপোর্টার তৌফিকুর রহমান তাহের।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host