শাল্লায় সম্প্রীতির আবহে শারদীয় দুর্গোৎসব উদযাপনে প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত: 8:24 PM, October 8, 2026

শাল্লায় সম্প্রীতির আবহে শারদীয় দুর্গোৎসব উদযাপনে প্রস্তুতিমূলক সভা

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জঃ

সুনামগঞ্জের শাল্লায় আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী। অনুষ্ঠানে তাঁর সহধর্মিণী পারভীন চৌধুরীও উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দেন শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল, বাহাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন, বিএনপির সাবেক সভাপতি গণেন্দ্র চন্দ্র সরকার, মাহবুব চৌধুরী, নিতাই দাস নিতাই, উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল রায়, বিএনপি নেতা আব্দুল করিম মাস্টার এবং শাল্লা থানার এসআই সৈকতসহ আরও অনেকে।
সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা উল্লেখ করেন, শাল্লার দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের ঐতিহ্য অটুট রেখে সবাইকে সাথে নিয়ে আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপন করা হবে। এ লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় বাসিন্দাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

পরিশেষে, সম্প্রীতির মেলবন্ধন দৃঢ় রেখে শাল্লা উপজেলায় একটি নির্বিঘ্ন, নিরাপদ ও আনন্দমুখর দুর্গোৎসব নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর