ঢাকা |
প্রকাশিত: 4:22 AM, October 8, 2026
আসন্ন দূর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে সিলেটে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলা শাখা।
বুধবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন, মানবাধিকার ও সমতা আরও দৃঢ় ও নিরাপত্তা জোরদার করার দাবি জানানো হয় এই মানববন্ধনে। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, নারী অধিকার কর্মী,নাগরিক সমাজ ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বিভিন্ন সংগঠন থেকে আগত প্রতিনিধিরা বক্তব্য প্রদান করেন।
এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ তফাজ্জুল হোসেন বলেন, গুজব, অপপ্রচার ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
চা-শ্রমিক নারী অধিকার সংগঠনের প্রতিনিধি টিকলমনি বলেন, সাম্প্রদাযিক সহিংসতা ও সামাজিক অস্থিরতার সবচেয়ে বড় প্রভাব পড়ে নারী ও শিশুদের ওপর। তাই নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি রেভারেন্ড ফিলিপ সমাদ্দার বলেন, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ মানুষকে ঐক্যবদ্ব করে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলকে আরও শক্তিশালী করতে হবে।
মানবাধিকা সংগঠন আশার আলো সংগঠনের সভাপতি মোঃ মাহফুজ আলম বলেন, ধর্ম,বর্ণ ও পরিচয় নির্বিশেষে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব । পাশাপাশি মানবিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হবে।
বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ ও তৃণমূল সদস্যরা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা,মানবাধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে । ব
ক্তরা বলেন ধর্ম যার যার,রাষ্ট্র সবার এবং মানবাধিকার সবার,সাম্প্রদায়িক উসকানি ও বিদ্দেশমূলক প্রচারণার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ,সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।
এছাড়াও আন্তঃপ্রজন্ম অন্তর্ভূক্তিমূলক নারী আন্দোলন শক্তিশালী করণ কোয়ালিশন টিমের সদস্যরা এতে অংশগ্রহণ করে।
সভার সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে মানববন্ধন সমাপ্ত ঘোষণা করেন।
মানবন্ধনে জেলা শাখার পক্ষে বক্তব্য প্রদান করেন আন্দোলন সম্পাদক উষা রানী মল্লিক, সাংগঠনিক সম্পাদক শাহনাজ চৌধুরী লাকী, লিগ্যাল এইড সম্পাদক রমলা তালুকদার, সহ-সাধারণ সম্পাদক অপর্না গুন সেবা, সাধারণ সম্পাদক রওশন আরা মুকুল, সহ-সভাপতি রীনা কর্মকার ও সহ-সভাপতি রেনুকা দাস।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host