ঢাকা |
প্রকাশিত: 9:44 PM, October 4, 2026
মো আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ ৪ ও ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এমপি এডভোকেট নুরুল ইসলাম বলেছেন, সারা দেশের ন্যায় সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালকে দালালমুক্ত করতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে জড়িত দালালদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে। এ কাজে র্যাব, ডিজিএফআই ও এসবিসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। তিনি বলেন, স্বাস্থ্য খাতের অনিয়ম দূর করে জনগণকে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসকদের উপস্থিতি, রোগীদের সেবা ও খাবারের মানসহ সার্বিক বিষয়ে সরকার নজরদারি করছে।
সমস্যা নিয়ে এমপি আরো বলেন, হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা ও পরিচ্ছন্নতাসহ যেসব সমস্যা রয়েছে, তা দ্রুত সমাধান করা হবে। আগামী সাত দিনের মধ্যে কোনো সমস্যা থাকলে তা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
সভায় উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক ড. মিনহাজুর রহমান, সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ,তত্ত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ সোহাগ, সহকারী পরিচালক সুমন রায়,বিএনপি নেতা আকবর আলী,এডভোকেট শেরেনুর আলী,আতম মিছবাহ,জুয়েল মিয়া,মুর্শেদ আলম,আব্দুর রহিম,আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ রফিকুল ইসলাম,ডাঃ বিষ্ণু প্রসাদ চন্দ,সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host