ঢাকা |
প্রকাশিত: 9:52 PM, October 13, 2026
ওসমানীনগর প্রতিনিধিঃ
ইনডোর ফুটবল খেলাকে কেন্দ্র করে সিলেটের ওসমানীনগরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ওসমানীনগর থানার ৩ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের প্রায় ১৫জন আহত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) রাতে উপজেলার তাজপুর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এই ঘটনায় মঙ্গলবার বিকাল পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে তাজপুর বাজারে ইনডোর ফুটবল খেলাকে কেন্দ্র করে তাজপুর ইউনিয়নের কাদিপুর ও চাঁনপুর গ্রামের লোকজনের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরে তাজপুর বাজারে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হন। এসময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থালে পৌছে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে। এসময় ইট পাটকেলের আঘাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা, এ.এসআই এনামুলসহ আরো একজন পুলিশ সদস্যসহ প্রায় ১৫জন গুরুত্বর আহত হন। তবে আহতদের নাম পরিচয় জানা জায়নি। ঘটনার সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সিলেট-ঢাকা মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, তাজপুর বাজারে দুই পক্ষের মধ্যে উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এসময় ইটপাটকের আঘাতে আমিসহ আরো দুই পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন। এই ঘটনায় মামলা দায়ের না হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা নিজেদের মধ্যে বিরোধ নিষ্পত্তির চেষ্টা চালাচ্ছেন বলে জানতে পেরেছি। যদি অভিযোগ দেয়া হয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host