ঢাকা |
প্রকাশিত: 10:21 PM, October 13, 2026
নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের বালাগঞ্জে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় সুমেল খাঁ (৪০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সিলেট জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ রুবাইয়া ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মোস্তাক আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত সুমেল খাঁ বালাগঞ্জ উপজেলার গোপক গ্রামে তইমুজ খাঁর ছেলে।
মামলার সূত্রে জানা যায়, ২০০৭ সালের ৫ নভেম্বর রাতে বালাগঞ্জ উপজেলা হাসপাতালের দ্বিতীয় তলার ১৩ নম্বর মহিলা ওয়ার্ডে ১০ বছর বয়সী শিশুটিকে ধর্ষণ করেন সুমেল খাঁ।
এ ঘটনায় পরদিন শিশুটির চাচা বাদী হয়ে বালাগঞ্জ থানায় মামলা করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে মঙ্গলবার আদালত এ মামলার রায় ঘোষণা করেন।
এই আদােতের পিপি মোস্তাক আহমদ বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সুমেল খাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host