ঢাকা |
প্রকাশিত: 8:12 PM, October 14, 2026
বিজয়ের কন্ঠ ডেস্কঃ
সিলেট মহানগরী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে নগরীর জেল রোডে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ছাত্রলীগ নেতা তৌসিফ নিমাদ (২২)। তিনি সিলেট নগরীর সওদাগরটুলা এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে। নগরীর ১৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি।
পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তাদের সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিলের চেষ্টা চালায়। ওই ঘটনার পেছনে গ্রেপ্তার তৌসিফ নিমাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। পরবর্তীতে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল জানায়, গ্রেপ্তার তৌসিফ নিমাদকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host