ঢাকা |
প্রকাশিত: 11:42 PM, October 18, 2026
তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জঃ
শাল্লা উপজেলায় আগামী ১নং আটগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের তুখোড় ও তরুণদের আইডল নেতা রফিকুল ইসলাম (রফিক হিলালী)।
১নং আটগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণের ভাগ্য পরিবর্তন, অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকাকে একটি আধুনিক ও স্মার্ট ইউনিয়নে রূপান্তরের লক্ষ্যে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
নিজের প্রার্থিতার লক্ষ্য ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে রফিকুল ইসলাম (রফিক হিলালী) গুরুত্বপূর্ণ অঙ্গীকার প্রকাশ করেছেন।
জনগণের সেবায়
ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা; ১নং আটগাঁও ইউপির সুনাম, ঐতিহ্য ও হারিয়ে যাওয়া লোকসংস্কৃতি পুনরুজ্জীবিত এবং অক্ষুণ্ণ রাখতে নিরলসভাবে কাজ করা।
হতদরিদ্রদের অধিকার সুনিশ্চিতকরণ: ইউনিয়নের হতদরিদ্র ও নিম্নআয়ের পরিবারগুলোর জন্য সরকারি অনুদান ও সেবার সুষম বণ্টন এবং তাদের আত্মকর্মসংস্থানের পরিবেশ তৈরি।
মাদকমুক্ত ও সুবিচার প্রতিষ্ঠা: সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করে তরুণ সমাজকে সুপথে রাখা এবং প্রতিটি নাগরিকের জন্য নিরপেক্ষ সুবিচারের ব্যবস্থা করা।
শিক্ষা, চিকিৎসা ও ক্রীড়া অবকাঠামো উন্নয়ন; মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, তরুণদের খেলাধুলার উপযুক্ত আধুনিক মাঠ তৈরি এবং উন্নত নাগরিক সুবিধা সংবলিত ইউনিয়ন গড়ে তোলা।
যুব সমাজের কর্মসংস্থান: বেকারত্ব দূরীকরণে যুব সমাজকে কারিগরি ও বাস্তবমুখী দক্ষতায় প্রশিক্ষিত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা: যেকোনো অনাচারের বিরুদ্ধে অদম্য সাহস নিয়ে প্রতিবাদ গড়ে তোলা এবং জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করা।
অবহেলিত মানুষের শেষ নিপীড়িত, অবহেলিত ও অসহায় মানুষের শেষ ভরসার আলোকবর্তিকা হয়ে পাশে থাকা।
এ সময় শুভাকাঙ্ক্ষী ও ভোটারদের উদ্দেশ্যে রফিক হিলালী বলেন:
আমার চিন্তা ও মননে একটাই স্বপ্ন—১নং আটগাঁও ইউনিয়ন যেন পুরো বাংলাদেশের মানচিত্রে এক অনন্য ও দৃষ্টান্তমূলক মাইলফলক হিসেবে স্থান পায়। হে আটগাঁও ইউনিয়নের প্রিয় ভাই ও বোনেরা, আপনার বিবেক জাগ্রত করে একজন সৎ, নির্ভীক, আদর্শবান ও দেশপ্রেমিক প্রার্থীকে সমর্থন দিয়ে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ দিন।
আপনার একটি অমূল্য ভোট যেন জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা রাখে।
তিনি আরও ব্যক্ত করেন, প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ; জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ।” একটি স্বপ্নের আধুনিক ইউনিয়ন গঠনে তিনি ১নং আটগাঁও ইউপির সর্বস্তরের জনগণের মূল্যবান রায় ও দোয়া কামনা করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host