ঢাকা |
প্রকাশিত: 4:51 PM, October 17, 2026
ওসমানীনগর প্রতিনিধি:
ডাকাতির প্রস্থুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) গভীর রাতে উপজেলার ইলাশপুর এলাকায় ডাকাতির প্রস্থুতি কালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার মজলিশপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে হাবিব মিয়া (১৯) এবং বালাগঞ্জ উপজেলার নশিয়ারপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে রিপন মিয়া (৩৪)। রিপন মিয়ার বিরুদ্ধে ডাকাতির অভিযোগে একাধিক মামলা ও হাবিব মিয়ার বিরুদ্ধেও থানায় নিয়মিত মামলা রয়েছ বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ইলাশপুর গ্রামের কাঞ্চন পালের বসতবাড়ির পূর্ব পাশে অরুন দেবের সীমানা প্রাচীরঘেরা একটি ফাঁকা জায়গায় ডাকাতির প্রস্থুতি নিচ্ছিল আটককৃতরা। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করে। এসময় আটক ব্যক্তিদের কাছ থেকে একটি লোহার রড, একটি ধারালো রান্দা, একটি ধারালো ছুরি, প্লাস্টিকের রশি, প্লাস ও স্কচটেপ উদ্ধার করা হয়।
আটকৃতদের বিরুদ্ধে শুক্রবার বিকালে সংম্লিষ্ট আইনে মামলা মামলা দায়ের করেন থানার এসআই তপন দেব। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার এস.আই বিষ্ণুপদ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host